BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে রাস্তা মেরামতে বাধা, ভেকুর হেলপার কে মারধরের অভিযোগ

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকিতে রাস্তা মেরামতের কাজে বাধা দেয়া এবং ভেকু চালকের হেলপারকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পূর্ব কার্তিকপাশা গ্রামের নজমত হাওলাদার বাড়ির পাকা রাস্তা থেকে নবাব হাওলাদার বাড়ি হয়ে করিম ফকিরের বাড়ি পর্যন্ত ৮০০ ফুট রাস্তা মাটির মাধ্যমে পুনর্নির্মাণে ১ লাখ ৮৭ হাজার ৬০৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। কয়েকদিন আগে কাজ শুরু হলে কিছু ব্যক্তি ওই রাস্তার অংশ নিজেদের জমি দাবি করে বেড়া দিয়ে কাজ বন্ধ করে দেন। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বেড়া সরিয়ে রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
রাস্তা পুনর্নির্মাণ কাজ বাস্তবায়ন কমিটির সভাপতি ও লেবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান অভিযোগ করেন, তিনটি বাড়ির প্রায় ২০টি পরিবার দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছে। কিন্তু কাজ শুরুর পর সাহজাহান ও আলম শরীফ গংয়ের নেতৃত্বে কিছু অংশে আবারও বাধা সৃষ্টি করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে কাজ চলমান থাকলেও রবিবার বিকেলে রোকেয়া ও মোমেলা ভেকু চালক ও হেলপারের কাছে গিয়ে কাজ বন্ধ করতে বলেন এবং ভেকুর হেলপারকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »