BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে র‍্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

পটুয়াখালী’র দুমকিতে র‍্যাব অভিযান চালিয়ে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে দুমকি থানায় সোপর্দ করে।
শুক্রবার (৫ জুন-২৬) সকালে দুমকী থানা এলাকায় র‍্যাব-৮ সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প, এর একটি আভিযানিক দল মা’দক বিরোধী অভিযান চালিয়ে ০২ জন মাদ’ক ব্যবসায়ী’কে গ্রেফ’তার করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় খুব সকালে র‍্যাবের একটি দল পায়রা সেতু টোল প্লাজায় পটুয়াখালী, কুয়াকাটা, বাউফল সহ দক্ষিণাঞ্চলগামী সকল পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশী করে। একপর্যায় পটুয়াখালী গামী সাকুরা পরিবহন থেকে সুমন নামে একজনকে আটক করে তার সাথে থাকা লাগেজ থেকে ৮কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করে। আটককৃত সুমন কে নিয়ে অভিযান চালিয়ে লেবুখালী ৬নং ওয়ার্ডে নিজ বাড়ির কাছ থেকে জামাল মৃর্ধা কে গ্রেফতার করে।
র‍্যাব-৮ সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প এর ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দিন জানান গোপন সংবাদের প্রেক্ষিতে জানতে পারেন যে, দুই জন ব্যাক্তি অবৈধ মাদকদ্রব্য গাজা বিক্রয়ের উদ্দেশ্যে সাকুরা পরিবহনের করে পটুয়াখালীর উদ্দেশ্যে আসিতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‍্যাব -৮ এর একটি চৌকস দল দুমকি থানাধীন লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় সাকুরা পরিবহনে ত’ল্লা’শী কার্যক্রম পরিচালনা কালে মো: সুমন হাওলাদার(৩৩), পিতা-মৃত শাহজাহান হাওলাদার, সাং-দক্ষিন মুরাদিয়া, ০৪ নং ওয়ার্ড, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী এর হেফাজতে থাকা লাগেজের মধ্যে রক্ষিত টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ০৮ (আট) কেজি ৪০০ (চারশত) গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র করা হয় এবং গাঁ’জা বহনকারীকে আ’টক করা হয়। আট’ক ব্যক্তির দেওয়া তথ্য মতে জড়িত আরো সদস্যদের গ্রেফতারের চেষ্টা করিয়া দুমকি থানাধীন লেবুখালী ইউপির অন্তর্গত ৬নং ওয়ার্ডের কার্তিকপাশা গ্রামে নিজ বাড়ির নিকট রাস্তা হইতে মো: জামাল মৃধা(৩৪), পিতা-আনোয়ার মৃধা, মাতা-নুরজাহান বেগম, সাং-কার্তিকপাশা, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী কে গ্রেফতার করা হয়। দুমকি থানায় মাদ’কের নিয়মিত মাম’লা রুজু করার নিমিত্তে এজাহার দায়ের এবং উ’দ্ধা’রকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দুমকি থানা অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন বলেন দুপুর ১.৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্দ্রন আইন ২০১৮ এর ৩৬ এর(১) সারনীর ১৯(খ)/৪১ মূলে রুজু করা হয়। মামলা নং -০২ জিআর নং-৩৮। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »