BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,শিক্ষিকা ও অভিভাকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

দুমকি আপতুননেছা খাতুন বহুমূখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত কমিটির উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১ টায় বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহমুদা আখতারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, সাবেক ছাত্রনেতা বশির উদ্দিন মৃধা, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান শিক্ষক মোসা. মাহমুদা আখতার অভিযোগ করে বলেন, শুধু মাত্র বিএনপি সরকারের সাবেক মন্ত্রী এম কেরামত আলীর হাতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং ৭শত শিক্ষার্থী ও সন্তোষজনক ফলাফল থাকার পরেও রাজনৈতিক প্রতিহিংসার কারনে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়নি। তাই বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যালয়টি জাতীয়করনের জন্য অনুরোধ জানান।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »