BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

বিয়ের প্রলোভন দেখিয়ে পুরুষদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালী থেকে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রাকিবা ওরফে সাদিয়া (২৪)। তিনি দুমকি উপজেলার আঠারোগাছিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (৩০ মে) রাত ২টায় পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।

দুমকি থানার একটি দল এই অভিযান পরিচালনা করে। আসামির বিরুদ্ধে দুমকি থানায় দায়ের করা মামলায় (সিআর-১৫/২৬) দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, রাকিবা পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করতেন এবং বিয়ের নামে পুরুষদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

 

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -