BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান ওই আরোহী।

স্থানীয়রা জানান, সকালে দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এখন পর্যন্ত তাকে আটক করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এ সময় সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, দলুগাজীর মোড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক বাসচালককে এখনো আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘাতক বাস ও চালককে আটকের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »