মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নীলকমল লেকে মৎস্য পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্যপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর মো. জামাল হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় মৎস্য চাষের গুরুত্ব তুলে ধরেন।
