BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি: বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, বাংলাদেশের মানুষ কঠিন সময় পার করলেও তারেক রহমানের নেতৃত্বে দেশটির ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে তিনি আশাবাদী।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

চিঠির শুরুতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ট্রাম্প। বাংলাদেশের মানুষ অতীতে অনেক কঠিন সময় পার করেছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে তিনি বিশ্বাস করেন।

ট্রাম্প চিঠিতে লেখেন, ‘তারা অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। কিন্তু আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে, তারা এবং আপনার দেশ নিজেরাই একটি খুব উজ্জ্বল ভবিষ্যৎ পাবে।’

এদিকে বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্যও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে নিয়েছেন।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি আমি এইমাত্র পেয়েছি এবং আপনার কেনার সিদ্ধান্তকে আমি অত্যন্ত প্রশংসা করছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এটি ভুলব না।’

চিঠিতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান ট্রাম্প।

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করার প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ফলে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে ভবিষ্যতে সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »