BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রবীণ হালদার

মাদারীপুর প্রতিনিধঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তৃণমূল বিএনপির মাদারীপুর ৩ আসন (ডাসার ও কালকিনি উপজেলা এবং মাদারীপুর সদরের একাংশ ) মনোনীত প্রার্থী প্রবীণ হালদার।

প্রতীক পাওয়ার পরে থেকেই নিজ সংসদীয় আসনের গ্রাম থেকে গ্রামের সকল স্তরের ভোটারদের কাছে গিয়ে নিজ প্রতীক সোনালী আশঁ মার্কায় ভোট প্রার্থনা করেন।

এসময় ভোটারদের কাছে তাদের সেবক হওয়ার সুযোগ প্রার্থনা করেন।

তিনি বলেন, একটি ডিজিটাল ও স্মার্ট মাদারীপুর ৩ আসন গড়ার লক্ষ্যে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি’র মনোনীত প্রার্থী হয়েছে। আমি যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি তাহলে সকল স্তরের জনগণের দুঃখ কষ্ট লাঘব করতে পারব বলে মনে করি।

তিনি আরো বলেন, দেশে যখন করোনা মহামারীর চলতেছিল মানুষ যখন ঘর মুখো তখন ধর্ম বর্ণ নির্বিশেষে আমি প্রবীণ হালদার জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ জনগণের কাছে গিয়ে করোনা প্রতিরোধনের জন্য সুরক্ষা উপকরণ খাদ্য বিতরণ করেছি এমনকি করোনায় মৃত্যুবরণ কারী লাশকে কবরে এবং শ্মশানে গিয়ে সমাহিত করেছি।

তাই আমি মনে করি আমি সাধারণ জনগণের খুব সাধারন একটি লোক এজন্যই ভোটাররা আমাকে ভোট দিবে বলে আমি আশাবাদী।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »