BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভোটের প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতির দ্বারে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কমিশনের গাড়ি বহর নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত এই কমিশনের অধীনে এটিই প্রথম বড় নির্বাচন হতে যাচ্ছে।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাতে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির আদ্যোপান্ত তুলে ধরবেন বলে জানা গেছে। অভিজ্ঞতার ঘাটতি থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরপরই সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন। ধারণা করা হচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -