BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে-পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম: অমিত শাহ

সীমান্ত নিরাপত্তার জন্য জমি চেয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার অনুরোধ করেও সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি জমি পাওয়ার জন্য ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে-পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলেন’ বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির রাণিডাঙায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) সীমান্ত সদর দপ্তরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ দাবি করেন অমিত শাহ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের আগের রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে অমিত শাহ বলেন, সীমান্ত সুরক্ষার জন্য ২০১৪ সাল থেকে ১ হাজার ১২৯ একর জমি চাওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে সেই জমি পাওয়া যায়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবেদন করেও কোনো ফল হয়নি বলে দাবি করেন তিনি।

অমিত শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে-পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তবু জমি মেলেনি।’ তার দাবি, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরই প্রয়োজনীয় জমি পাওয়া গেছে।

এ জন্য বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতির বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন তিনি।

অমিত শাহ আরও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে সরকারি ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি নিয়মিত উপস্থিত থাকতেন না। তবে এবার মুখ্যমন্ত্রী নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকায় বিষয়টিকে তিনি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জাতীয়তাবাদ ও দেশের ঐতিহ্যের প্রসঙ্গও উঠে আসে অমিত শাহের বক্তব্যে। তিনি ‘বন্দেমাতরম’ গানটির পূর্ণাঙ্গ পরিবেশনের বিষয়টি উল্লেখ করেন।

শাহের দাবি, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে গানটি পূর্ণাঙ্গভাবে পরিবেশিত হয়নি। সংসদে গানটি পরিবেশনের সময়ও পুরো গান না গাওয়ায় তার মতো অনেকের মধ্যে আক্ষেপ ছিল বলে মন্তব্য করেন তিনি।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -