BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় চীন-যুক্তরাজ্যের অভিনন্দন!

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই ঢাকায় চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন পৃথক বার্তায় নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানায়। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশার কথাও জানিয়েছে দুই দেশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা ২০ মিনিটে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এতে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফলাফল ঘোষণার মাত্র ১৫ মিনিট পর মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয় ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড পেজ। দ্রুততম সময়ে দেওয়া এই অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন যে বিশেষ গুরুত্ব দেয়, তা তুলে ধরা হয়েছে।

চীনা দূতাবাসের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ-চীন সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন এই যুগে দুই দেশের যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং। এর মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বড় ধরনের সুফল বয়ে আনার প্রত্যাশা জানিয়েছে চীন।

চীনের অভিনন্দন বার্তার প্রায় ১৫ মিনিট পর মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানায় ঢাকায় ব্রিটিশ হাইকমিশন। এক ফেসবুক পোস্টে যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

ব্রিটিশ হাইকমিশন জানায়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই দুই গুরুত্বপূর্ণ দেশের পক্ষ থেকে অভিনন্দন পাওয়াকে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চীন ও যুক্তরাজ্য—দুই দেশের পক্ষ থেকেই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »