BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অধ্যাপক ইউনূসের শুভেচ্ছা!

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুভেচ্ছাবার্তায় তিনি নতুন রাষ্ট্রপতির রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার প্রশংসা করেন। একই সঙ্গে মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, তার রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তার এই পথচলা নিবিড়ভাবে সম্পৃক্ত।

তিনি বলেন, সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা মির্জা ফখরুলকে দেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

নতুন রাষ্ট্রপতির ব্যক্তিগত গুণাবলির কথাও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।

শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এটাই তার প্রত্যাশা।

সবশেষে নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -