BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মেহেরপুরে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের কর্মী সম্মেলন। আজ রবিবার সকালে মেহেরপুরের বামন্দিতে দিনব্যাপী এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। 

প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের ইমাম বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয়, আস্থাহীন বিচারব্যবস্থা ও  অর্থনৈতিক বৈষম্যসহ যাবতীয় সঙ্কট সমাধানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি চলমান ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে জনমত গড়ে তুলতে নেতাকর্মীদেরকে নিঃস্বার্থভাবে কাজ করে যাবার আহ্বান জানান।

জেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদ, আঞ্চলিক আমির জোসেব উদ্দীন ও শামসুজ্জামান মিলন, বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা, জেলা সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। 

কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে সকাল থেকেই প্রাণবন্ত হয়ে ওঠে এই কর্মী সম্মেলন। সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের আগমন উপলক্ষে এসময় তাদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -