মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা ও মকুমা খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ২টি বোরিং ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন।
জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বৈদ্যপাশা ও মকুমা গ্রাম থেকে অবৈধভাবে বালি উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সি। তাঁর উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাইপ ও অন্যান্য সরঞ্জামসহ দুটি বোরিং ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামাল ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হিরন মোল্লার জিম্মায় একটি তাঁর বাড়িতে এবং অন্যটি ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখা হয়েছে।
এ বিষয় ইউপি সদস্য মোঃ হিরণ মোল্লা
বলেন, ম্যাজিস্ট্রেট স্যার ২টি বোরিং ড্রেজার মেশিন বাজেয়াপ্ত করে আমাদের জিম্মায় দিয়েছেন।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি বলেন, “এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে বোরিং ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
