মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সুবিদখালী হাইস্কুল-লঞ্চঘাট রোড ও কোর্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.শাহ্ শোয়াইব মিয়া। অভিযানকালে তিনটি বেকারি ও দুটি ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় আজিজ মল্লিকের বেকারিকে ৪৫ হাজার টাকা, ফারুকের বিন্তি বেকারিকে ৮ হাজার টাকা এবং গার্লস স্কুল রোডের লাইভ বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে হাজরা ফার্মেসিকে ৪ হাজার টাকা এবং বন্ধু ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া
জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
