BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শীঘ্রই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুত কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহের পাশাপাশি কর্মীদের নিয়মিত উপস্থিতি মনিটর করা হবে।

প্রতিমন্ত্রী সকল চিকিৎসককে নিজ কার্যালয়ে নিয়মিত রোগী দেখার নির্দেশ দিয়ে বলেন, প্রত্যেক নাগরিককে হাসপাতালগুলোকে নিজের মনে করতে হবে। অন্যায় দেখলে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন।

এ সময় সিরাজগঞ্জে মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টার দ্রুত চালুর আশ্বাস দেন তিনি।

পরিদর্শনের আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিভিল সার্জন নুরুল আমিনসহ অন্যান্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »