BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাভারে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. ইয়াসিন খন্দকার তানজিল (৩২) এবং ইমরান হোসেন (২৪)। মো. ইয়াসিন খন্দকার তানজিল সাভারের উত্তর জামসিং এলাকার মো. নাজমুল খন্দকার ও মোসা. তাহমিনা বেগমের ছেলে এবং ইমরান হোসেন সাভারের রেডিও কলোনি ভাটপাড়া এলাকার মৃত জালাল হাওলাদার ও ফরিদা বেগমের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আ. মুত্তালিব সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাভারের জালেশ্বর এলাকা থেকে ওই দুজনকে ৪৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৪.৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৪ হাজার ১০০ টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি মো. ইয়াসিন খন্দকার তানজিলের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা এবং ২ নম্বর আসামি ইমরান হোসেনের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ বুধবার (২১ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -