BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হাতিরঝিল লেক থেকে পিস্তলের চার্জার ও ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করল আনসার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে একটি পিস্তলের চার্জার ও ৪৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত এক আনসার সদস্যের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় এই গুলি উদ্ধার করা সম্ভব হয়। পরে উদ্ধারকৃত গুলি ও চার্জার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল প্রকল্পের ‘মহানগর পূর্ব ব্রিজের’ নিচে লেকের পানিতে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ অনুযায়ী, মো. সেলিম নামে একজন অপেশাদার ডুবুরি প্রতিদিনের মতো লেকের পানিতে পড়ে যাওয়া মোবাইল ফোন, ভাঙা লোহা, স্বর্ণালঙ্কার ও কয়েনসহ বিভিন্ন সামগ্রী কুড়িয়ে বিক্রির উদ্দেশ্যে পানিতে নামেন। এ সময় মহানগর পূর্ব ডিউটি পোস্টে দায়িত্ব পালনরত আনসার সদস্য রিপন ওই ডুবুরির গতিবিধি লক্ষ্য করেন। ডুবুরি পানির নিচ থেকে কী উঠিয়ে আনছেন, তা দেখতে তিনি ব্রিজের ওপর অবস্থান নেন।

একপর্যায়ে ডুবুরি পানির নিচ থেকে একটি পিস্তলের চার্জারসহ গুলিসদৃশ কিছু বস্তু উদ্ধার করে ওপরে তোলেন। বিষয়টি জানতে চাইলে তিনি জানান, পানির নিচ থেকে গুলিসদৃশ বস্তু পেয়েছেন। পরে ওই আনসার সদস্যের অনুরোধে উদ্ধার করা সামগ্রীগুলো ওপরে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, উদ্ধার করা সামগ্রীগুলো পিস্তলের তাজা গুলি। এ সময় একটি পিস্তলের চার্জারসহ সর্বমোট ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে হাতিরঝিল আনসার ক্যাম্পের ইনচার্জ (পিসি) মো. মাহামুদ আলীকে জানানো হয়। পরে আনসার ও ভিডিপির কর্মকর্তারা নিজেরা উপস্থিত থেকে উদ্ধারকৃত চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি হাতিরঝিল থানায় হস্তান্তর করেন। আনসার সদস্যের দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক উদ্যোগের ফলেই এই পরিত্যক্ত গুলিগুলো নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -