BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হাদি ও এরশাদ উল্লাহকে হত্যাচেষ্টার প্রতিবাদে দশমিনায় বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগ চলাকালে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দশমিনা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নলখোলা এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. গোলাম মোস্তফা ও যুগ্ম সাধারণ সম্পাদক মিলন প্যাদা।

সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর পরিকল্পিত হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য চরম হুমকি। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা দেশবাসীকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »