BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মানুষ নয়, সৌদির ঐতিহ্যবাহী নাচে এবার চীনা রোবট!

সৌদি পোশাক পরে হাতে তরবারি, এরপর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে শুরু হলো নাচ। দেখলে মনে হতে পারে, নাচছেন একদল মানুষ। কিন্তু আসলে তারা কেউ মানুষ নয়—চীনে তৈরি হিউম্যানয়েড রোবট। মানুষের মতো সমন্বিতভাবে তাদের নড়াচড়া ও ভারসাম্যের দৃশ্য নজর কেড়েছে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের।

রিয়াদে চীনা দূতাবাসের আয়োজিত এক অনুষ্ঠানে চীনে তৈরি এসব হিউম্যানয়েড রোবট সৌদি আরবের ঐতিহ্যবাহী ‘আরদাহ’ নৃত্য পরিবেশন করে। এরই মধ্যে সেই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়াদে সংবর্ধনার আয়োজন করে চীনা দূতাবাস। সেখানে রোবটগুলো সৌদি ঐতিহ্যবাহী পোশাক থোব ও ঘুতরা পরে এবং হাতে আনুষ্ঠানিক তরবারি নিয়ে ‘আরদাহ’ নৃত্যে অংশ নেয়।

ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী ঢোলের তালে রোবটগুলো সারিবদ্ধভাবে একসঙ্গে নড়াচড়া করছে, ঘুরছে এবং মাথা নত করছে। তাদের ভারসাম্য ও সমন্বিত গতিবিধি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

ADS Payra UP Election

অনুষ্ঠানে রিয়াদ অঞ্চলের মেয়র প্রিন্স ফয়সল বিন আবদুলআজিজ বিন আইয়াফ আল-মুকরিন এবং সৌদি আরবে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়াসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।

চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোবটগুলোর পরিবেশনার ভিডিও শেয়ার করেন। তিনি জানান, চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দূতাবাসের সংবর্ধনায় চীনে তৈরি এসব রোবট ‘আরদাহ’ পরিবেশন করেছে। তাঁর ভাষ্য, এই পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মনে গভীর ছাপ ফেলেছে।

সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ ‘আরদাহ’। সাধারণত পুরুষদের একটি দল তরবারি হাতে বাদ্যযন্ত্র ও কবিতার ছন্দের সঙ্গে সমন্বয় করে এই নৃত্য পরিবেশন করে থাকে।

রোবটদের এই পরিবেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ রোবটগুলোর মসৃণ ও সমন্বিত নড়াচড়ার প্রশংসা করেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, প্রযুক্তিনির্ভর এই পরিবেশনা ‘আরদাহ’র সাংস্কৃতিক অর্থ ও চেতনাকে কতটা ধারণ করতে পারে। অনেকে রোবটগুলোর নাচের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে মানুষের নাচেরও তুলনা করেছেন।

হিউম্যানয়েড রোবোটিক্সে নিজেদের অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরছে চীন। সাম্প্রতিক সময়ে চীনে তৈরি রোবটকে নাচ, খেলাধুলা থেকে শুরু করে নানা ধরনের কাজ করতে দেখা গেছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -