BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ: শিশুসহ ৪ জন নিহত

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। এ ঘটনায় দেয়াল ও ভবনের পলেস্তরা খসে পড়ে শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়াও আতঙ্ক ও হুড়োহুড়িতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

নিহতদের মধ্যে তিনজন ঢাকার বংশালের কসাইটুলিতে এবং একজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় রাজধানীর আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি আটতলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা খসে পড়ে। এসময় ভবনের নিচে গরুর মাংসের দোকানে থাকা ক্রেতা ও পথচারীরা গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া এ ঘটনায় আরও ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বংশাল থানার এএসআই জাকারিয়া হোসেন বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভূমিকম্প শুরু হলে ১০ মাস বয়সী শিশু ফাতেমাকে কোলে নিয়ে তার মা বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন। এসময় তাদের ওপর দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই শিশু ফাতেমা মারা যায় এবং তার মা আহত হন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »