BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। আগামী ৮ নভেম্বর, শুক্রবার, তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থা অনুকূলে থাকলে এদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠানো হবে। তার সঙ্গে মেডিকেল বোর্ডের ৭ জন চিকিৎসক, নার্স, ও তিন সহকারীসহ মোট ১৬ জনের একটি দল থাকবে। এদের সবার ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ জানান, লন্ডনের বেশ কয়েকটি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে। তার জটিল শারীরিক সমস্যার জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন এবং এয়ার অ্যাম্বুলেন্সে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা রাখা হবে।

উল্লেখ্য, ছাত্র ও সাধারণ জনতার আন্দোলনের জের ধরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ৬ আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে তিনি দুই বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -