BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারণার প্রতিবাদ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সদ্য সাবেক যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফকে উল্লেখ করে পটুয়াখালীর স্থানীয় অনলাইন পত্রিকা খবর পটুয়াখালী’তে ২৮শে মার্চ শনিবার (চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন)

শিরোনামে একটি নিউজ প্রচার করা হরেন।

 

পরবর্তীতে মোঃ সালাউদ্দিন রিপন শরীফ মুঠো ফোনে পায়রা নিউজকে জানান,

আমি ছাত্র রাজনীতি থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। অনেক বছর থেকে আমি রাজনীতি করি। এ কারণে অনেকবার জেলেও যেতে হয়েছে। তাই বাংলাদেশের আইনকে আমি সম্মান করি। আমার এলাকার কয়েকজন আত্মীয়-স্বজনের নামে একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে পরবর্তীতে তাদেরকে পুলিশ গ্রেফতার করে দুমকী থানা হাতে নিয়ে যায়। আমি আমার আত্মীয়-স্বজনকে দেখতে থানায় যাই। তাদেরকে দেখে আমি চলে আসি।

কিন্তু খবর পটুয়াখালী পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক রায়হান পূর্ব শত্রুতার জেরে আমার নামে মিথ্যা এবং ভিত্তিহীন নিউজ প্রকাশ করে। এই মিথ্যা দেখে আমার এলাকার জনগণের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -