BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শহীদ হওয়ার জন্য প্রস্তুত মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই : হাসান আলী

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যারা আদর্শিক সংগ্রামে বিশ্বাসী এবং শহীদ হওয়ার জন্য প্রস্তুত, তাদের মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না—এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মোঃ হাসান আলী।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১২টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সভাপতি মোঃ বনিউল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামনে নির্বাচন আসছে। যদি কেউ ভয় দেখানোর চেষ্টা করে, তাদের স্পষ্টভাবে বলে দেবেন—যারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত, তাদের মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের রয়েছে যোগ্য নেতৃত্ব ও সুস্পষ্ট নীতি-আদর্শ। এই আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের পক্ষে জনমত গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মাওলানা রুহুল আমিন রুহানি, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু সায়েম, শ্রমিক আন্দোলনের সভাপতি জাকির খান, যুব আন্দোলনের সভাপতি গাজী মোঃ বাসির ইসলাম বাচ্চু এবং প্রচার সম্পাদক এম বাহাউদ্দীন নোমানসহ ছাত্র আন্দোলনের উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি নাইম আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে হাসনাইন হাওলাদারকে মনোনীত করা হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -