BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পূর্বাচল আদর্শ সেবা সংস্থার ১১ তম বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

পলাশ মন্ডল রুপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :

 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ব্রাক্ষণখালী পিতলগঞ্জ ( ভক্তবাড়ী বাজার) এলাকার মোঃ ফরহাদ হোসেন খোকনের কর্তৃক প্রতিষ্ঠিত পূর্বাচল আদর্শ সেবা সংস্থার ১১ তম বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
শিমুলিয়া লঞ্চ ঘাট,এম,ভি মাহিরা লঞ্চের দ্বিতীয় তলায় হলরুমে ব্রাক্ষণখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থনা প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি ব্রাক্ষণখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থনা প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম,বলেন ফরহাদ হোসেন খোকন আমার ছাত্র আমি দেখেছি ছোট বেলা থেকে মানুষদের খুব ভালবাসত আমার সাথে আলোচনা করত সে মানুষের জন্য কিছু করতে চায়, তার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই উৎসাহ দেই তার থেকে সে আপনাদের সঙ্গে নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে, সে বিদেশ থাকে পরিশ্রম করে নিজের পরিবার পরিজন দেখার পরেও মানুষের কথা চিন্তা করে এই সংগঠনের জন্য অর্থ যোগান দিচ্ছে, আর আপনারাও অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাই আজ গুটি গুটি করে ১১ তম বছরে পদার্পন করলো , আপনারা সকলে মিলেমিশে একসাথে কাজ করবেন এটাই আমি আশা করি। সংগঠনের সভাপতি পারভেজ ফকির বলেন আপনাদের সকলকে নিয়ে মানবতার কল্যাণে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আপনাদের সবার সহযোগিতা পেয়ে এই সংগঠন আজ এই পর্যন্ত চলছে , আপনারা সবাই সহযোগিতা করবেন সংগঠনের জন্য সহযোগিতা পরামর্শ দিবেন আমাদের সাথে থাকবেন।
সংস্থার সাধারণ সম্পাদক নিগার সুলতানা রোজিনা,বলেন খোকন হোসেন ফরহাদ অসহায় দুঃস্থ ও স্বল্প আয়ের মানুষের মুখে হাসি দেখার জন্য তাদের পাশে দাঁড়াবার আশা নিয়ে কিছু করার চিন্তা করেছিল তার হাত ধরে এই সংগঠন আজ ১১টি বছর কাজ করে যাচ্ছে ,আপনারা সহযোগিতা ও উৎসাহ দিয়ে পাশে আছেন আরো থাকবেন, একজন ব্যক্তির পক্ষে সমাজের অসহায় মানুষদের সাথে থাকা সম্ভব নয় তাই আপনারা সকলে মিলে এই সংগঠনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন,তাহলে আরো মানুষের সেবা করে যেতে পারবে এই সংগঠন ।
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল হক প্রধান তরুণ বলেন এই সংগঠন প্রতিষ্ঠাতার পর থেকে অসহায় দুঃস্থ ও স্বল্প মানুষের সহযোগিতা করার মধ্যে অনেক মানুষের বসবাস করার জন্য ঘর নির্মাণ করে দিয়েছে, অসহায় পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, হুইল চেয়ার, গরিব মানুষের মেয়ের বিবাহ র জন্য অর্থ ব্যবস্থা, ঈদ উপলক্ষে ঈদের নতুন কাপড় খাদ্য সামগ্রী উপহার দিয়েছে, সবুজ বাতায়ন করার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি করেছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠন প্রতিষ্ঠাতার পিতা সাধ্যী মোঃ দেলোয়ার হোসেন,
সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ,অর্থ সম্পাদক মাকসুদুল হাসান,সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মোঃ মোস্তফা মিয়া প্রচার সম্পাদক আব্দুল মান্নান মহিলা সম্পাদক মোসাঃ সাহেবরা বেগম,কার্যকরি সম্পাদক ফরহাদ হোসেন কার্যকরি সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ ,
মোঃ শরিফ মালুম, জিয়ারুল ইসলাম, ডাঃ মোঃ মোন্তাছির আহম্মেদ, আনোয়ার হোসেন,

আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন মে ডি লাইফ মেডিকেল হাসপাতালে পরিচালক রায়হান উদ্দিন, রূপগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা,এড: আব্দুল ছাত্তার ভূঁইয়া, আনোয়ার হোসেন ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ,আবু মোহাম্মদ মাসুম, আব্দুর রহমান,আলম খান,শাহ আলম ব্যাপারী,মুরাদ হাসান সিপন,রাসেল আহমেদ, সিরাজুল ইসলাম, মজিবুর মোল্লা, মেহেদী হাসান তাহের, মোক্তার হোসেন, সংগঠনের সদস্যগণ, এলাকার সুধীজন প্রমুখ।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »