BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রূপগঞ্জে  দিপুকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণা পথ সভা 

নিজস্ব প্রতিবেদক :

 

 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধানের শীষ প্রতীকের বিপুল ভোটে বিজয়ী করতে প্রচার প্রচারণা ও পথ সভা করা হয়েছে।
আজ সারাদিন সাবেক কাঞ্চন পৌর মেয়র দেওয়ান আবুল বাশার বাদশার মেয়ে ফাহমিদা দেওয়ান ঝিলিক
পৌর সভার ৪নং ওয়াডে চৌধুরী পাড়া,কেরাবো,রানী পুরা
এলাকায় প্রতি ঘরে ঘরে, দোকান পাটের ভোটারদের কাছে হ্যান্ড বিল বিতরণ করে ভোট ও দোয়া চান,
কেরাবো দেওয়ান বাড়ী পথ সভায় প্রধান অতিথি ফাহমিদা দেওয়ান ঝিলিক দিয়ে বলেন ১৯ শত শতাব্দী থেকে রূপগঞ্জে ভূইয়া পরিবার রাজনৈতিক সামাজিক মানবতা সেবায় পরম্পরায় কাজ করে আসিতেছে, ভূইয়া পরিবারের গাউছিয়া মার্কেটে হাজারো অধিক দোকান ব্যবস্থাপনায় হাজার হাজার লোকের কর্ম সংস্থান করেছে
রূপগঞ্জে স্কুল কলেজ মন্দির মসজিদ সহ অসহায় মানুষের চিকিৎসা বাসস্থান সহ বিভিন্ন সমাজ মূলক কাজ করে যাচ্ছে, তাই রূপগঞ্জের উন্নয়ন করতে হলে
মোস্তাফিজুর রহমান দিপুকে ধানের শীষে বিপুল ভোট দিয়ে বিজয় করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সভার সভাপতি কাঞ্চন পৌর সভার সমাজসেবক হাজী মোহাম্মদ গুলজার দেওয়ান,
কাঞ্চন পৌর স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, কাঞ্চন পৌর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদ ডাক্তার কামাল দেওয়ান, কাঞ্চন পৌর সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম মাওলা,
পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান লুৎফর রহমান মুকুল, ইমন দেওয়ান, আলিমুন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
রূপগঞ্জ প্রতিনিধি
পলাশ মন্ডল

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »