BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হাসিনার ফ্যাসিবাদী কাঠামোকেই অনুসরণ করছে বর্তমান সরকার – প্রফেসর ডা. ওহাব মিনার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

 

 

বর্তমান সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।
শনিবার রাজধানীতে ১১ দলীয় জোট আয়োজিত সমাবেশ ও গণমিছিলে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, দেশের জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও রাজনৈতিক স্বাধীনতার প্রত্যাশা করলেও সরকার এখনো সেই পুরনো দমন-পীড়ন, ভয়ভীতি এবং নিয়ন্ত্রণমূলক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রেখেছে। সরকারের কর্মকাণ্ডে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে তারা হাসিনার ফ্যাসিবাদী কাঠামোকেই অনুসরণ করছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। কিন্তু জনগণের সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার বিরোধী মতকে দমন এবং প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করছে।
সমাবেশে এবি স্বেচ্ছাসেবক পার্টি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন,আহ্বায়ক মোহাম্মাদ কেফায়েত হোসেন তানভীর,সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজ,যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিঠু, আরিফুর রহমান মিজান ও আবু তাহের খন্দকার।
দলীয় নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এবি পার্টি ও এর অঙ্গসংগঠনগুলো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »