BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

ADS Payra UP Election

পটুয়াখালী জেলার দুৃমকিতে  প্রোগ্রাম অব এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায়, দুমকি উপজেলা অডিটোরিয়ামে, কৃষি সম্প্রসার অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল ইমরান।
কৃষি সম্প্রসারন  অফিসার ইসমাত আরা সোনিয়ার  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামার বাড়ি, বরিশাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালী। কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিন সিনিয়র মনিটারিং অফিসার পার্টনার কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বরিশাল অঞ্চল। কৃষিবিদ মোঃ জসীম উদ্দিন সহকারী রেজিষ্টার, পবিপ্রবি।
সভায় বক্তারা বলেন আগের খোরপোশ কৃষিকে বাণিজ্যিক ও পুষ্টিকর কৃষিতে রূপান্তর, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এ প্রোগ্রামের মুল লক্ষ্য। দুমকি উপজেলায় প্রকল্পকালনীন সময়ে ৩৫টি পার্টনার ফিল্ড স্কুলে প্রতিটিতে ২৫জন করে মোট ৮৩৫জন কৃষককে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলা হবে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »