কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন জনগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮মে) বিকাল ৫টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মজিবুর রহমান এর সভাপতিত্বে ও বিএনপি নেতা মতিউর রহমান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসীম উদ্দিন হাওলাদার, পবিপ্রবি’র কৃর্ষি অনুষদের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন, ও স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, কোন চাঁদাবাজ, ভুমি দখলবাজ, দূর্নীতিবাজ, সন্ত্রাসীদের জায়গা বিএনপিতে হবে না। তিনি আরও বলেন ‘ আওয়ামীলীগের যে সকল লোক কোন সন্ত্রাসী কাজের সাথে জড়িত ছিলো,যারা ফৌজদারি অপারধ করেছে তাদের পক্ষে আমি কথা বলবো না, তবে যারা অপরাধের সাথে জড়িত ছিলো না তাদেরকেও সরকার দেখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের পর জনগণের প্রত্যাশাপূরণে সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। ’ তিনি দাবি করেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের জন্য ভাতা চালু, খাল খনন কার্যক্রম শুরুসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন হচ্ছে।