কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ-
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামে এক মাদকবিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় কার্তিকপাশা গ্রামের ফেদিয়া বাজার এলাকায় অনুষ্ঠানে লেবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সেলিম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেবুখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন,
বক্তব্য রাখেন দুমকি থানা’র এসআই লেবুখালী ইউনিয়ন বিট অফিসার মোঃ সজিব, লাউকাঠি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনেচ হাওলাদার,লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার,
সুমন আহমেদ হানিফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্বে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। সেই মোতাবেক প্রশাসন তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। দুমকি উপজেলায় ইতিমধ্যে একাধিক মাদককারবারীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। উপস্থিত সকলকে নিজের সন্তানের দিকে নজর দিতে হবে। মাদক সেবীরা চুরি, ছিনতাইয়ের মতো ফৌজদারি অপরাধে জড়িয়ে পরছে। কোন মাদককারবারী গ্রেফতার হলে যদি কেহ তদবির করতে যায় তাকেও পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে ওসি সাহেব হুশিয়ারী করেন।