মেয়াদ পূর্তির পূর্বে মৃত্যুবরণ করলে পরিবারকে ৫০ লক্ষ টাকা প্রদানসহ ১৬ দফা দাবিতে সুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদ পরিষদ সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক :
সুসলিম নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরকালীন সময়ে বা মেয়াদ পূর্তির পূর্বে মৃত্যুবরণ করিলে তাহার পরিবারকে সরকার কর্তৃক এককালীন ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা অনুদান প্রদানে আইন প্রনয়ণসহ ১৬দফার দাবিতে ৬ই জুন সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে নিকাহ্ রেজিস্ট্রারদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদ-এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কাজী মেহেদী হাসান নোমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রবন্ধ পাঠ করেন
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সভাপতি ছাবের আহম্মেদ (কাজী ছাব্বীর)
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষে নিকাহ্ রেজিস্ট্রারদের কল্যাণে উত্থাপিত ন্যায় সঙ্গত দাবী দাওয়া সমূহ :
১/
মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার এস, আর, ও নং-৩৩০-আইন/২০১৩-এর বিধি ৬-এর উপ-বিধি “৬ক”-১ নিকাহ রেজিস্ট্রারের অস্থায়ী লাইসেন্স প্রদানের জন্য জারীকৃত বিশেষ বিধান বাতিল করা।
২/ নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রাপ্তির জন্য ডিও লেটার প্রদানকারী/জামাতকারী অযোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা বিধান করা।
৩/ কনের এলাকায় নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে (অফিস কেন্দ্রিক) বা কনের সংশ্লিষ্ট এলাকার নিকাহ রেজিস্ট্রার দ্বারা বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ধ্যান করা।
৪/ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯-এর বিধি ৮-এর (ক) সংশোধন পূর্বক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে “আলিম পাশ”-এর পরিবর্তে কামিল পাশ সনদধারীদের নিকাহ্ রেজিস্ট্রারের লাইসেন্স প্রাপ্তির যোগ্য হবে মর্মে নীতিমালা প্রণয়ন।
৫/ সংগত কারণেই নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরকালীন সময়ে বা মেয়াদ পূর্তির পূর্বে মৃত্যুবরণ করিলে তাহার পরিবারকে সরকার কর্তৃক এককালীন ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা অনুদান প্রদানে আইন প্রনয়ণ করা।
৬/ নিকাহ্ রেজিস্ট্রারের নিয়োগকালীন অধিক্ষেত্র অবসরের সময় পর্যন্ত বহাল থাকিবে মর্মে করা করা।
৭/ বিধিমালা ২০১৩ এর এস.আর.ওনং-৩৩০-আইন/২০১৩ এর (৬ক) যোগ্যতা থাকা সাপেক্ষে পুত্র সন্তানকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের বিধানকে সংশোধন করে যোগ্যতা থাকা সাপেক্ষে পুত্র সন্তানকে সরাসরি নিকাহ্ রেজিস্ট্রারের লাইসেন্স প্রাদনে আইন প্রণয়ন করা।
৮/ নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ উপদেষ্টা কমিটিতে ২ জন নিকাহ্ রেজিস্ট্রার প্রতিনিধি অন্তর্ভুক্ত করে নিয়োগ উপদেষ্টা কমিটি গঠনের বিধান করার জন্য জোড়ালো ভাবে আহ্বান করছি।
৯/ দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে দ্বৈত পেশার পরিবর্তে নিকাহ্ রেজিস্ট্রারদের জন্য এক পেশায় অর্ন্তভূক্তি করণের বিধান করার জন্য অনুরোধ করছি।
১০/ নিকাহ রেজিস্ট্রার পদে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা (৪৫) পয়তালিশ-এর পরিবর্তে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা অনুযায়ী অনূর্ধ্ব (৩২) বত্রিশ বছর- এর বিধান করার জন্য অনুরোধ করছি।
১১/ বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত নিবন্ধন ফি আদায় করতে পারিবেন এর স্থলে বিধানটি সংশোধন পূর্বক সরকারের নির্ধারিত ফি বরপক্ষ কর্তৃক পরিশোধ করিতে বাধ্য থাকিবেন মর্মে এবং দেনমোহরের পরিমাণ যাহাই হোক না কেন বিবাহ নিবন্ধনের সর্বনিম্ন ফি ১.৪৫০/- (এক হাজার চারশত পঞ্চাশ) টাকার কম হইবে না মর্মে বিধান করা।
১২/ কাজী ওবায়দুল হক বনাম রাষ্ট্র, ৫৫ ডি.এল.আর ও ৫১ ডি.এল.আর (১৯৯৯) ২৫। এর সিদ্ধান্ত মতে উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিকাহ্ রেজিস্ট্রারদেরকে “পাবলিক সার্ভেন্ট” ঘোষণা দিয়ে উহা ১৯৭৪-এর আইনে সংশোধন পূর্বক সংযোজন করা।
১৩/ বৈবাহিক ও তালাক বিষয়ে নোটারী পাবলিকের হলফনামা বিষয়ক যাবতীয় কার্যাবলী সরাসরি বেআইনী ঘোষণা করা এবং-জাল/নকল নিকাহনামা সৃজনকারী এবং ভুয়া নিকাহ্ রেজিস্ট্রারের বিরুদ্ধে জেল ও জরিমানাসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে বিধান প্রণয়ন করা।
১৪. তালাক বিষয়ক জটিলতা এড়িয়ে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণকে হয়রানি ও ভোগান্তি থেকে রক্ষা করার লক্ষ্যে যেকোন পক্ষের অনুরোধক্রমে সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক স্বাক্ষরিত-তালাকের নোটিশে নিকাহ্ রেজিস্ট্রার কার্যালয়ের সিল মোহরসহ তালাকের নোটিশ প্রেরণে নিকাহ্ রেজিস্ট্রারকে ক্ষমতা অর্পণ করে বিধান প্রনয়ণের দাবি জানাচ্ছি।
১৫/ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯, বিধি ২৫ অমান্য করিয়া নিজ অধিক্ষেত্রের বাহিরে বিবাহ বা তালাক রেজিস্ট্রেশনের অভিযোগ প্রমাণিত হইলে বিধি ১১ তে উল্লেখিত (১) অসদাচরণের দায়ে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত জমাদান এবং অভিযুক্ত নিকাহ্ রেজিস্ট্রারকে অতিরিক্ত জরিমানাসহ যথাযথ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান সংযোজন করা।
১৬/সরকারের একটি জনগুরুত্বপূর্ণ ও ধর্মীয় কার্যসম্পাদনের দায়িত্বে নিকাহ রেজিস্ট্রারগণ নিয়োজিত আছেন। তাই সরকারের রাষ্ট্রীয়/জাতীয় তথ্য ভাণ্ডারে পেশা/প্রফেশন হিসেবে নিকাহ্ রেজিস্ট্রারদের পদ অন্তর্ভুক্ত করা।