BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

উজিরপুর উপজেলার ৫নং শোলক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

 

 

বরিশাল জেলাধীন উজিরপুর উপজেলার ৫ নং শোলক ইউনিয়নের সর্বস্তরের জনগণের দুর্দশা লাঘব করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন শোলক ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত সংগঠন- হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ এর বরিশাল জেলার যুগ্ন আহব্বায়ক ও আহব্বায়ক উজিরপুর উপজেলা শাখার পলাশ কুন্ডু।

পলাশ কুন্ডু পায়রা নিউজকে একান্ত সাক্ষাৎকারে জানান,

 

রাজনীতি আমার কাছে শুধু একটি পদবী নয়, বরং মানুষের অধিকার আদায় ও সেবা করার এক আমরণ অঙ্গীকার। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আমি আপনাদের মাঝে আছি, আপনাদের সুখ-দুঃখকে নিজের করে নিয়ে পথ চলছি। আজ আমার রাজনৈতিক জীবনের কিছু সত্য ও বিশ্বাসের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই।

২০০৩ সালে ছাত্র রাজনীতির হাত ধরে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার এই পথচলা শুরু। ২০০৮ সালের বিএনপি’র মনোনীত প্রার্থী এস শরফুদ্দিন আহমেদ সান্টু ভাইয়ের নির্বাচনীও প্রচারণায় অংশগ্রহণ করি। এরপর থেকে আজ পর্যন্ত দীর্ঘ ১৮টি বছর—শত প্রতিকূলতা, মামলা-হামলা, জেল-জুলুম ও নানামুখী সমস্যার কথা যেনেও বিএনপি দল ছেড়ে যায়নি।

‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত সংগঠন- হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’-এর একজন কর্মী হিসেবে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠক ও সাংগঠনিক কর্মকাণ্ডে দিন-রাত পরিশ্রম করেছি। বিশেষ করে আমার প্রাণের ৫ নং শোলক ইউনিয়নে সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে প্রতিটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছি এবং মানুষের যেকোনো বিপদে পাশে দাঁড়িয়েছি।

 

তিনি প্রিয় শোলক ইউনিয়নবাসীকে আহ্বান জানিয়ে আরো বলেন,

আমি বিশ্বাস করি, দীর্ঘদিনের এই ত্যাগ এবং আপনাদের প্রতি আমার এই নিঃস্বার্থ ভালোবাসা বৃথা যাবে না। আসন্ন স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনে আপনাদের সেবা করার এক মহান ব্রত নিয়ে আমি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে, শোলক ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে তাদের পূর্ণ সমর্থন ও ভালোবাসা দেবেন। একই সাথে, দলের জন্য আমার দীর্ঘদিনের ত্যাগ, সততা ও আনুগত্য বিবেচনা করে দল আমাকে পূর্ণ মূল্যায়ন ও দলীয় সমর্থন দিলে আমি কৃতজ্ঞ থাকবে।

আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় ৫ নং শোলক ইউনিয়নকে একটি বৈষম্যহীন, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »