BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনার মধ্যেই আলোচনায় এসেছে এক ক্রীড়া জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী।

দক্ষিণ আমেরিকার ফুটবলভিত্তিক ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত জ্যোতিষী জর্জিও আরমাস দাবি করেছেন, দুই দলের শক্তির ব্যবধান এতটাই কম যে নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়েও কোনো দল জয় নিশ্চিত করতে পারবে না। তার মতে, ম্যাচের নিষ্পত্তি হতে পারে টাইব্রেকারে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এ তথ্য জানিয়েছে।

আরমাস সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৮ জুন দেওয়া একটি পুরোনো পোস্ট আবারও সামনে আনেন। ওই পোস্টে তিনি লিখেছিলেন, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

পুরোনো পোস্টটি উদ্ধৃত করে তিনি লেখেন, ‘ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। কত আগেই বলেছিলাম! দিবুকে প্রস্তুত থাকতে হবে; আমরা টাইব্রেকারে যাচ্ছি।’

তবে ম্যাচে কোন দল জয় পাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেননি এই জ্যোতিষী। তার ভাষ্য, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সামর্থ্য প্রায় সমান হওয়ায় আগেভাগে বিজয়ী নির্ধারণ করা কঠিন।

এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আরমাসের ভাষায়, ‘আমাদের লিওর সেরা ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।’

উল্লেখ্য, জর্জিও আরমাস অতীতে দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাব ও জাতীয় দল—যেমন কোলো-কোলো, আলিয়াঞ্জা লিমা, অলিম্পিয়া, বোকা জুনিয়র্স, রেসিং ক্লাব এবং আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরেও একাধিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন। তবে এসব পূর্বাভাস জ্যোতিষভিত্তিক দাবি; এর বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং ম্যাচের ফল মাঠের খেলাতেই নির্ধারিত হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -