BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

​মির্জাগঞ্জে ৫ গ্রাম গাঁজাসহ মাদকসেবী আটক, ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ​

 মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ,প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৫ গ্রাম গাঁজাসহ অলিউল্লাহ (১৮) নামের এক মাদকসেবীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের গাজী বাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
​দণ্ডপ্রাপ্ত অলিউল্লাহ উপজেলার দক্ষিণ মজিদবাড়ীয়া গ্রামের মোঃ জামালের হোসেনের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে গাজী বাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থলে মির্জাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »