BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক আটক

 আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি।।

 

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (০৩ আগস্ট ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা থেকে জানা গেছে, মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এএসআই জাহিদ হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ছৈলাবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ছৈলাবুনিয়া গ্রামের ছাদেম মুন্সি বাজারের দক্ষিণ পাশে মোঃ খলিল ঘরামীর বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ জসিম চৌকিদার (২২) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২৫ হাজার টাকার কাছাকাছি।

আটক জসিম উপজেলার ময়দা গ্রামের বাসিন্দা এবং তাঁর পিতার নাম মোঃ দুলাল চৌকিদার।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »