BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীতে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন, সভাপতি ইমরান-সম্পাদক সাইফুল

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী জমিয়ত মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্র জমিয়তের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাকি বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পটুয়াখালী জেলা সভাপতি মাওলানা আব্দুল হক কাউসারী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কাউসার আহমাদ ও সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।

ADS Payra UP Election

এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোতাহার উদ্দিন, মাওলানা জাকির হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ, কলাপাড়া উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক এবং যুব জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি মাওলানা আবু জাফরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউসার আহমাদ পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে ইমরান হোসাইনকে সভাপতি, আব্দুল্লাহ আল হুজাইফাকে সহ-সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাহাদী হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া ২৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং ছাত্রসমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »