BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আমাদের সম্পর্ক দারুণ, কিমের ছবি দিয়ে ট্রাম্পের বার্তা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি প্রকাশ করে তাদের সম্পর্ক ভালো বলে দাবি করেছেন। ছবিতে দুজনের মুখভঙ্গি ‘বন্ধুত্বপূর্ণ নয়’—এমন মন্তব্য করে রসিকতাও করেছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেন, ‘এই নির্দিষ্ট ছবিতে আমাদের চেহারা বন্ধুত্বপূর্ণ না হলেও এমন আরও অনেক ছবি আছে, যেখানে আমরা হাসছি। কিম জং উন এবং আমার সম্পর্ক দারুণ!’

কোরীয় উপদ্বীপে জাপানের ঔপনিবেশিক শাসনের অবসানের ৮১তম বার্ষিকী এবং যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার মধ্যে নতুন করে উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য এলো।

এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আসন্ন যৌথ সামরিক মহড়ার সমালোচনা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার দাবি, এ ধরনের সামরিক মহড়া কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

‘উলচি ফ্রিডম শিল্ড’ নামে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ১৭ আগস্ট শুরু হয়ে ২৭ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। মহড়ায় ড্রোন হামলা মোকাবিলা, জিপিএস ব্যবস্থায় বিঘ্ন এবং সাইবার হামলা মোকাবিলার মতো বিভিন্ন পরিস্থিতিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা ধীরে ধীরে ‘পারমাণবিক জোটে’ পরিণত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন মাত্রার হুমকির জবাব উত্তর কোরিয়া নতুন মাত্রার প্রতিরোধ সক্ষমতার মাধ্যমে দেবে।

এর আগে গত ১২ আগস্ট উত্তর কোরিয়া সন্দেহভাজন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি ছিল দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »