BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে জাতীয় মৎস্য পক্ষ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

মেহেদী হাসান শান্ত, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

 

 

“রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রবিবার ১৬ আগস্ট উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ। তিনি বাউফল ও পটুয়াখালীর মৎস্য কর্মকর্তা এবং দুমকির রুটিন দায়িত্বে রয়েছেন।

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য ৩ জন মৎস্যজীবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারেক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের কৃষি ও মৎস্যজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা নিরাপদ মাছ উৎপাদন, জলাশয়ের দূষণ রোধ ও মৎস্য সম্পদ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »