BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

১০ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়েরএকাডেমিক ভবনস্হ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্হিত বঙ্গবন্ধু’র আবক্ষ ভাস্কর্যে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত।

 

পরে বঙ্গবন্ধু’র আবক্ষ ভাস্কর্য পাদদেশে রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত, তিনি বলেন, বঙ্গবন্ধু’র মুক্তি খুব সহজ ছিল না। তাঁর বিরুদ্ধে পাকিস্তানের সামরিক আদালত রাষ্ট্রদ্রোহীতার মামলায় মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করতে না পেরে বাধ্য হয়ে তাঁকে মুক্তি দিতে হয়। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সদ্য স্বাধীন বাঙালি জাতির কাছে ছিল একটি বড় প্রেরনা। তার এই প্রত্যাবর্তনকে “আখ্যায়িত করা হয়েছিল অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে”। তার আগমনের ছোঁয়ায় পূর্ণতা পায় মহান স্বাধীনতা। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার পাশাপাশি বাঙালি জাতি যখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি। তখন পাকিস্তানের বন্দী দসা থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই আদর্শ অনুসরণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »