BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাঙ্গাবালীতে ১১৭৫ জেলেকে লাইফবয়া ব্যবহারে সচেতনতা বৃদ্ধি

মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্থানীয়ভাবে স্বল্পমূল্যে তৈরি লাইফবয়া জেলে নৌকায় ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, তৈরির কৌশল প্রদর্শন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সুইজ বাজার মাঠ প্রাঙ্গণে কারিতাস বাংলাদেশ, বরিশাল অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে স্থানীয়ভাবে স্বল্পমূল্যে লাইফবয়া তৈরির কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি নৌযাত্রায় লাইফবয়ার সঠিক ব্যবহার ও দুর্ঘটনার সময় জীবন রক্ষায় এর গুরুত্ব তুলে ধরে ১ হাজার ১৭৫ জন জেলেকে সচেতন করা হয়। এ সময় সচেতনতামূলক পটগান পরিবেশন এবং জেলেদের মধ্যে লাইফবয়া বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. মার্সেল রতন গুদা। প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ঢাকার মান উইংয়ের উপপরিচালক (পুরকৌশল ও যন্ত্রকৌশল) মো. মাইন উদ্দীন।

এ সময় চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু ইউসুফ, চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মুন্সি, চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেনসহ স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, একটি প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে উপকূলীয় জেলেদের নৌযাত্রায় নিরাপত্তা সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »