BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল আঠারগাছিয়া ডেভলপমেন্ট সোসাইটি

মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর দুমকিতে আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আঠারগাছিয়া ডেভলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদরাসায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদরাসার সহ-সুপার মাওলানা মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপার মাওলানা আবু সালেহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.কে.এম সফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, দুমকি উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ খোকন, আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ সোবাহান মল্লিকসহ অত্র মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থী মোসাঃ মনিরা আক্তার, মোসাঃ জান্নাতুল ফেরদৌসী, মোসাঃ জীম আক্তার ও মোঃ মুস্তাফিজুর রহমান মুরছালিনকে ফুল ও ক্রেস্ট এবং সকল কৃতকার্য শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -