BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

​মির্জাগঞ্জে রশিদ ও মূল্য তালিকা না থাকায় দুই গ্যাস ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা

 মাকসুদ আহমেদ বায়েজীদ,​মির্জাগঞ্জ, প্রতিনিধি।।

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দর ও কপালভেড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই গ্যাস কোম্পানির ডিলারকে মোট ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীরা সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছেন কি না, তা যাচাইয়ের জন্য এ অভিযান চালানো হয়।
​অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি। এ সময় অনিয়মের সত্যতা পাওয়ায় যমুনা গ্যাস এবং ফ্রেশ গ্যাস কোম্পানির ডিলারদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি বলেন, “ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। ক্রয়-বিক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ডিলারদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »