BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে গভীর রাতে বসতঘরে ইটপাটকেল ও গাছ কেটে দেওয়ার অভিযোগ, থানায় জিডি/অভিযোগ দায়ের

​দুমকি প্রতিনিধিঃ

 

​অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, গত ১ আগস্ট রাত ১০টা থেকে ৩ আগস্ট সকাল সাড়ে ৭টার মধ্যকার সময়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা দফায় দফায় বাদীর বসতঘরের দরজা-জানালায় ইটপাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা দিয়ে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে। শুধু ভয়ভীতি প্রদর্শনই নয়, গভীর রাতে বাদীর আঙ্গারিয়া ইউনিয়নস্থ বসতঘরের সামনের জালের বেড়া, কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে দুষ্কৃতকারীরা, যার আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা। পরদিন ২ আগস্ট রাতেও একইভাবে হামলা চালিয়ে দুষ্কৃতকারীরা দুটি জাম্বুরা গাছের ফলসহ ডালপালা কেটে আরও প্রায় ১,০০০ টাকার ক্ষতিসাধন করে।
​ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ খান জানান, দুষ্কৃতকারীরা প্রায়ই রাতের আঁধারে তাদের বসতবাড়িতে ইটপাটকেল মেরে পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা না হওয়ায় এবং পরবর্তীতে স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।
​এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »