BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জাপানে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি!

রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর জাপানের কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা শহরে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসসহ বড় ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং ভারী বৃষ্টির কারণে মানুষের জীবন তাৎক্ষণিক ঝুঁকির মধ্যে পড়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) এ সতর্কতা জারি করে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

জেএমএ জানিয়েছে, ভূমিধসের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে ইতোমধ্যে দুর্যোগ ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি বর্তমান বৃষ্টিপাতের মাত্রাকে ‘নজিরবিহীন’ হিসেবে উল্লেখ করেছে।

এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ঝড় ও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নিরাপত্তার জন্য কোনো ধরনের সতর্কবার্তার অপেক্ষা না করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নির্ধারিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে সেখানে যাওয়া বিপজ্জনক মনে হলে পাহাড়ের খাড়া ঢাল, নদী বা নালার কাছাকাছি নয়—এমন নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, বিশেষ সতর্কতা জারি হওয়ার অপেক্ষায় থাকা বিপজ্জনক হতে পারে। কারণ পরিস্থিতি আরও অবনতি হলে নিরাপদে সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় নাও পাওয়া যেতে পারে।

জেএমএ বলেছে, ভূমিধসের মতো দুর্যোগ থেকে জীবন রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। তাই স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -