BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পুলিশ বক্স স্থাপনের নামে শিল্পপ্রতিষ্ঠানে স্পন্সর চেয়ে প্রতারণার চেষ্টা: জিএমপির সতর্কবার্তা

গাজীপুর সংবাদদাতা:পুলিশ বক্স স্থাপনের নামে গাজীপুর মহানগরীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে স্পন্সর দেওয়ার প্রস্তাব পাঠিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নাম ব্যবহার করে এসব ভুয়া প্রস্তাব পাঠানো হচ্ছে বলে জিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে ‘প্রতারণার বিরুদ্ধে সতর্কীকরণ’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জিএমপি পুলিশ কমিশনারের বরাত দিয়ে মহানগরীর বিভিন্ন থানার ওসিদের নামে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে পুলিশ বক্স স্থাপনের জন্য স্পন্সর দেওয়ার প্রস্তাব পাঠাচ্ছে। এ ধরনের প্রস্তাবকে প্রতারণার নতুন কৌশল হিসেবে উল্লেখ করে সব শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

জিএমপির পক্ষ থেকে জানানো হয়, কোনো শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে এ ধরনের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক স্পন্সর প্রস্তাব পাঠানো হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা জিএমপি সদর দপ্তরে বিষয়টি অবহিত করতে হবে।

প্রতারক চক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশকে সহযোগিতা করার জন্য জিএমপি এলাকার সব শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »