BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩, পলাতক ২

নিজস্ব প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যায়।

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চাঁন্দের আলো দাখিল মাদ্রাসার সামনে এসআই মো. রুবেল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

আটককৃত আব্দুর রহমান (২৪) নিজের পকেট থেকে সাদা কাগজ ও পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। এ সময় তার সহযোগী সাকিব হাওলাদার (২০) মাদক বিক্রিতে আব্দুর রহমানকে সহযোগিতা করার কথা স্বীকার করে।

অপরদিকে, ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজিবের নেতৃত্বে আরেকটি ইউনিট শ্রীরামপুর ইউনিয়নের পবিপ্রবি’র নতুন বাজার গেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তাজউদ্দিন খান (২৪) কে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা মাসুম (২৫) পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটককৃত তাজউদ্দিন মাদক বিক্রির কথা স্বীকার করে।

আটককৃতরা হলেন- মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী এলাকার ৭নং ওয়ার্ডের জলিল হাওলাদারের ছেলে আব্দুর রহমান হাওলাদার (২৪),  একই এলাকার ৮নং ওয়ার্ডের কবির হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২০) এবং শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইয়ামিন খানের ছেলে তাজউদ্দিন খান (২৪)।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »