BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিদেশি পিস্তল ও সামুরাইসহ ‘কাইল্ল্যা ফারুক’ গ্রেফতার!

রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে একাধিক মামলার আসামি ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ফারুক ওরফে ‘কাইল্ল্যা ফারুককে’ গ্রেপ্তার করেছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের মহড়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বসিলায় এসআরবি-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাহিনীটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি জানান, ফারুক দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্রের মহড়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ফারুক ওরফে ‘কাইল্ল্যা ফারুককে’ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এসআরবি-২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »