BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা!

ঢাকার উত্তরা-মতিঝিল রুটে চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ত্রুটি মেরামত করে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলে এ ঘটনা ঘটে। ট্রেনটি চলন্ত অবস্থায় থাকাকালে এর পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়।

বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

ADS Payra UP Election

তিনি জানান, সকাল ৭টা ৩৭ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এ ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট মেট্রোরেল সার্ভিস ব্যাহত হয়। তবে বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে এমআরটি পুলিশ।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »