BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুবাইয়ের শাসকের ভাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক!

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমদ বিন রশিদ আল মাকতুমের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭৬ বছর বয়সে শেখ আহমদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এদিকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত রাজপরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ আহমদ বিন রশিদ আল মাকতুম সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ইন্তেকাল করেন। তিনি দুবাইয়ের আল মাকতুম রাজপরিবারের একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তার মৃত্যুর পর দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয় এবং এ সময় বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় দুবাইয়ের জাবিল গ্র্যান্ড মসজিদে শেখ আহমদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমসহ রাজপরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে দাফন করা হয়। দাফনের পর তিন দিন জাবিল মজলিসে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর ব্যবস্থা করা হয়েছে।

শেখ আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেন। মঙ্গলবার দেওয়া এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আল মাকতুম রাজপরিবার এবং সংযুক্ত আরব আমিরাতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য দোয়া করেন।

ADS Payra UP Election

শেখ আহমদ ছিলেন দুবাইয়ের শাসক পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য। তিনি দীর্ঘ সময় দুবাই পুলিশ ও জননিরাপত্তা বিভাগের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ব্যবসা, জনসেবা ও ক্রীড়াক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ফুটবল ও ঘোড়দৌড়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পৃক্ততা ছিল। তিনি আল ওয়াসল স্পোর্টস ক্লাবের দীর্ঘদিনের সভাপতি ছিলেন এবং জেবেল আলি রেসকোর্স প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন। ব্যবসায়িক ক্ষেত্রেও তিনি ARM Holding-এর গ্রুপ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেখ আহমদের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন পর্যায় থেকে শোক প্রকাশ করা হয়েছে। তার বড় ভাই শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় ছোট ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -