ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের ‘অক্লান্ত প্রচেষ্টার’ প্রশংসা করে বাহিনীর কমান্ডারের কাছে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
কমান্ডারের উদ্দেশে লেখা ওই চিঠিতে মোজতবা খামেনি বলেন, তিনি নিজের এবং তাঁর ‘নিরহংকার সহযোদ্ধাদের’ নিরলস প্রচেষ্টার কথা খুব কমই তুলে ধরেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সৎ ও নিষ্ঠাবান মানুষের স্বভাবই এমন।
হাতে লেখা চিঠিতে তিনি আরও বলেন, ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার মাধ্যমে নিষ্ঠাবান মানুষের কর্মের ফল হিসেবে আল্লাহ তাদের প্রতি ভালোবাসা, সম্মান, অশেষ বরকত ও বিজয় দান করবেন।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত চিঠিটি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উদ্দেশে লেখা হয়েছে বলে জানানো হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
